জাতীয়
ট্রাম্পের দাবি, আমি শান্তির দূত… কিন্তু কেন?

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে “শান্তির দূত” হিসেবে দাবি করেছেন। তিনি মনে করেন, তার উত্তরাধিকার যেন এক মহান শান্তির দূত হিসেবে তৈরি হয়। শনিবার বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “এটা বলা আমার জন্য ঠিক শোনাবে না, কিন্তু আমি চাই আমার উত্তরাধিকার একজন মহান শান্তির দূত হিসেবে তৈরি হোক।” তিনি আরো যোগ করেন, “আমি সত্যিই বিশ্বাস করি আমি একজন শান্তির দূত। এই মুহূর্তে হয়তো তেমনটা মনে হচ্ছে না, কিন্তু আমি বিশ্বাস করি আমি একজন শান্তির দূত।”
এই মন্তব্যের পর বিশ্বজুড়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ট্রাম্পের এই দাবি কতটা যুক্তিসঙ্গত, তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে।





