শেষ পর্যন্ত যা ঘটল! পাবনায় বিএনপি নেতার মর্মান্তিক মৃত্যুতে তোলপাড়

পাবনার ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ (৬৫) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তিনি উপজেলার কলকতি গ্রামের বাসিন্দা ছিলেন। শুক্রবার (২৭ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে নাটোরের বনপাড়া–হাটিকুমরুল মহাসড়কের রাজ্জাক মোড় এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় মোটরসাইকেলের অন্য আরোহী সিসিডিবি ভাঙ্গুড়া শাখার ম্যানেজার ইন্দ্রজিৎ গুরুতর আহত হয়েছেন।
জানা গেছে, দুই-তিন দিন আগে তিনি ইন্দ্রজিতের বাড়িতে বেড়াতে যান আব্দুল আজিজ। শুক্রবার রাতে মোটরসাইকেলে করে ভাঙ্গুড়ায় ফেরার পথে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। বাসটি প্রায় এক কিলোমিটার পর্যন্ত মোটরসাইকেলটিকে টেনে নিয়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আব্দুল আজিজকে মৃত ঘোষণা করেন। ইন্দ্রজিতকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মনির জানিয়েছেন, কোনো অভিযোগ না থাকায় নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় ভাঙ্গুড়া উপজেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।





