যুক্তরাষ্ট্রের যুদ্ধ কোথায় যাচ্ছে? ট্রাম্পের নতুন কথায় বিশ্বজুড়ে তোলপাড়!

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এক বক্তব্যে জানিয়েছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ আসলে এখনো শেষ হয়নি। ফ্লোরিডার মিয়ামিতে এফআইআই সামিটে তিনি বলেন, ‘এটি এখনো শেষ হয়নি। আমি বলছি না যে এটি শেষের পথে—কিন্তু এখনও শেষ হয়নি। এটি শেষ করতেই হবে।’ এর আগে ট্রাম্প বহুবার ইরানের বিরুদ্ধে এই যুদ্ধে জয়ের দাবি করেছিলেন। এমনকি গত মঙ্গলবারও হোয়াইট হাউসে এক বক্তৃতায় তিনি বলেছিলেন, “আমরা জিতে গেছি, কারণ এই যুদ্ধে জয় হয়েছে, একমাত্র ‘ফেক নিউজ’ই এটাকে চালিয়ে যেতে চায়।” তবে তার সাম্প্রতিক বক্তব্যে তিনি ইঙ্গিত দিয়েছেন যে, এখনো যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান চালানোর পরিকল্পনা রয়েছে। ট্রাম্প জানান, ইরানে যুক্তরাষ্ট্রের আঘাত হানার জন্য এখনও ৩,৫৫৪টি লক্ষ্যবস্তু বাকি রয়েছে এবং সেগুলো “খুব দ্রুত” সম্পন্ন করা হবে। তিনি আরও দাবি করেন, একসময় শক্তিশালী দেশ হিসেবে পরিচিত ইরান এখন আর আগের মতো শক্তিশালী নয়।





