আন্তর্জাতিক

ইসরাইলের জবাবে ইরানে ভয়াবহ হামলা! যা ঘটল তেল আবিবে…

ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলার পর পাল্টা আঘাত হানল ইরান। মঙ্গলবার (১৬ এপ্রিল) ভোরের দিকে এই হামলা চালানো হয়। জানা গেছে, ইরানের পারমাণবিক স্থাপনা ও বিদ্যুৎ প্লান্টে হামলার জবাবে এই পাল্টা হামলা চালায় ইরান। এই হামলার পর ইসরাইলের তেল আবিবে একজন নিহত হয়েছেন এবং বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে। আলজাজিরার সূত্র মতে, ইসরাইলের ব্রডকাস্টিং অথরিটির বরাতে জানা যায়, ইরানি হামলার রকেটের ধ্বংসাবশেষ বৃহত্তর তেল আবিবের অন্তত ১১টি স্থানে পড়েছে। ইসরাইলের হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে, হামলার পর উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালাতে সংশ্লিষ্ট এলাকায় জরুরি দল মোতায়েন করা হয়েছে। ইসরাইলের চ্যানেল ১৪-এর খবরে বলা হয়েছে, তেল আবিবে হামলায় অন্তত একজন নিহত হয়েছেন। এদিকে, ইসরাইলের বিভিন্ন এলাকায় বিমান হামলার সাইরেন বেজে উঠেছে। নেগেভ মরুভূমি, ডিমোনা, বেয়ারশেবা, আরাদ ও আশকেলন অঞ্চলে সতর্ক সংকেত জারি করা হয়েছে বলে জানিয়েছে হোম ফ্রন্ট কমান্ড। উল্লেখ্য, এর আগে ইসরাইল ইরানের দুটি পারমাণবিক স্থাপনা ও দুটি বড় ইস্পাত কারখানায় হামলা চালানোর পর ইরান “কঠোর জবাব” দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button