আন্তর্জাতিক

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হুথিদের বড় হুঁশিয়ারি, যুদ্ধের ঘন্টা বাজল?

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সরাসরি যুদ্ধে নামার ঘোষণা দিয়েছে। হুথিদের মুখপাত্র জানিয়েছেন, নির্দিষ্ট কিছু পরিস্থিতি তৈরি হলে তারা সরাসরি সামরিক হস্তক্ষেপে চলে আসতে প্রস্তুত। তাদের হুঁশিয়ারি, ‘আমাদের আঙুল সরাসরি সামরিক হস্তক্ষেপের ট্রিগারে রয়েছে।’ যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে ইরান ও লেবাননসহ “প্রতিরোধ অক্ষভুক্ত” দেশগুলোর বিরুদ্ধে যুদ্ধ বন্ধের আহ্বান জানায় হুথিরা। তাদের মতে, এই আগ্রাসন বৈশ্বিক ও আঞ্চলিক স্থিতিশীলতা এবং অর্থনীতির জন্য ক্ষতিকর। হুথিরা গাজায় যুদ্ধবিরতি এবং মানবিক সহায়তা নিশ্চিত করার ওপর জোর দিয়েছে। একইসাথে ইয়েমেনের ওপর আরোপিত অন্যায় অবরোধ তুলে নেওয়ার দাবিও জানিয়েছে তারা। এছাড়াও, ইয়েমেনের জনগণের ওপর অবরোধ আরো কঠোর করার লক্ষ্যে যেকোনো অন্যায় পদক্ষেপের বিরুদ্ধেও সতর্কবার্তা দিয়েছেন হুথিরা।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button