আন্তর্জাতিক
ইরানে ভয়াবহ হামলা! বিদ্যুৎকেন্দ্র ধ্বংস, ২৫ শ্রমিকের প্রাণহানি

ইরানের ইসফাহান প্রদেশে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় অন্তত ২৫ জন শ্রমিক নিহত হয়েছেন। প্রদেশটির দুটি বিদ্যুৎকেন্দ্র ও একটি উৎপাদন কমপ্লেক্স ব্যাপক ধ্বংসযজ্ঞের শিকার হয়েছে। প্রদেশটির গভর্নর মেহদি জামালনেজাদ এই তথ্য নিশ্চিত করেছেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, মোবারাকেহ কাউন্টিতে অবস্থিত ৯১৪ ও ২৫০ মেগাওয়াট ক্ষমতার দুটি বিদ্যুৎকেন্দ্র এবং একটি উৎপাদন কমপ্লেক্স সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। এছাড়া মোবারাকেহর ইস্পাত উৎপাদন কারখানার একাংশও ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার পর উদ্ধারকারী দল ক্ষতিগ্রস্ত এলাকা থেকে ধ্বংসস্তূপ সরানোর কাজ চালিয়ে যাচ্ছে।





