রংপুর বিভাগ
লক্ষ টাকার গাছ মাঠে পড়ে নষ্ট! উদাসীনতায় সরকারের কি কোটি টাকার ক্ষতি?

লালমনিরহাটের পাটগ্রামে জেলা পরিষদের ডাকবাংলো মাঠে ফেলে রাখা মূল্যবান গাছ দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে থেকে নষ্ট হয়ে যাচ্ছে। এতে সরকারের সম্ভাব্য রাজস্ব আয় ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। সরেজমিনে দেখা গেছে, বড় বড় গাছের গুড়িগুলো এলোমেলোভাবে মাঠে পড়ে আছে। বৃষ্টি ও রোদে কাঠের গুণগত মান নষ্ট হয়ে যাচ্ছে। অনেক কাঠে ফাটল ধরেছে, আবার কিছু অংশে পচন শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, “এগুলো সঠিকভাবে সংরক্ষণ বা দ্রুত নিলামে বিক্রি করা হলে সরকারের রাজস্ব আয় হতো। কিন্তু দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকায় এখন এগুলোর মূল্য কমে যাচ্ছে।” এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো দৃশ্যমান উদ্যোগ নেই বলে অভিযোগ উঠেছে। দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে সরকারের আর্থিক ক্ষতির পাশাপাশি সম্পদের অপচয় আরও বাড়বে বলে মনে করছেন সচেতন মহল।





