রাজশাহী বিভাগ

পেট্রোল মজুত করে দামে কারসাজি, তরুণ ব্যবসায়ীর সাজা

সিরাজগঞ্জ সদরে পেট্রোল মজুত করে বেশি দামে বিক্রি করার অভিযোগে ১৯ বছর বয়সী এক ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার পাঁচঠাকুরি বাজারের মেসার্স আপন এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ২২ লিটার পেট্রোল ও মবিল জব্দ করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন বলেন, অভিযোগের ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয়। এসময় অবৈধভাবে পেট্রোল ও মবিল মজুদের প্রমাণ মেলে। অভিযুক্ত আপন দোষ স্বীকার করলে তাকে পেট্রোলিয়াম আইন, ২০১৬–এর ২০(১)(ক) ধারায় অর্থদণ্ড ও কারাদণ্ড দেওয়া হয়।

এই ঘটনায় সাধারণ ভোক্তা ও ব্যবসায়ীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মজুতদারি রোধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button