ঈদের পর যমুনা সেতুতে যা ঘটল, আটকে পড়া যাত্রীদের কথা ভাবলে অবাক হবেন!

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে উত্তরাঞ্চলের মানুষ। আর এতেই সৃষ্টি হয়েছে চরম ভোগান্তি। যমুনা সেতুর সংযোগ মহাসড়কের ঢাকামুখী লেনে দেখা দিয়েছে যানবাহনের দীর্ঘ সারি। কখনো ধীরগতি আবার কখনো পুরোপুরি থেমে থেমে চলছে যানবাহন, যা রীতিমতো বিভীষিকা তৈরি করেছে যাত্রীদের জন্য।
জানা গেছে, অতিরিক্ত যানবাহনের চাপ এবং সেতুর উপর কয়েকটি লোকাল বাসের যান্ত্রিক ত্রুটির কারণে এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে। যমুনা সেতুর সাইড অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, স্বাভাবিক দিনের তুলনায় বর্তমানে দ্বিগুণের বেশি যানবাহন চলাচল করছে। সেতুর উপর অতিরিক্ত চাপ সামলাতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। এমনকি পাঁচ মিনিট যান চলাচল বন্ধ থাকলেই ৫ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হচ্ছে। যানজটের তীব্রতায় মাঝে মাঝে টোল আদায়ও বন্ধ রাখতে হচ্ছে।
যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেছেন, বর্তমানে ঢাকামুখী যানবাহনের চাপ অত্যন্ত বেশি, যা উত্তরাঞ্চলমুখী যানবাহনের তুলনায় অনেক বেশি। পুলিশ এবং সেতু কর্তৃপক্ষ নিরলসভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে পরিস্থিতি স্বাভাবিক রাখতে।





