চট্টগ্রাম বিভাগ

চান্দিনায় মাদকবিরোধী অভিযানে তোলপাড়, ৮ জন পেল শ্রীঘরে!

গতকাল কুমিল্লার চান্দিনা উপজেলায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মাদক বিক্রেতা ও সেবনকারীসহ মোট ৮ জনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। চান্দিনা থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমানের নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্থান থেকে ইয়াবা ও গাঁজাসহ মাদকদ্রব্য এবং সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আটককৃতদের মধ্যে সাজ্জাদ হোসেন ও শরিফুল ইসলামকে ইয়াবা সেবন ও হেফাজতে রাখার অপরাধে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা ও ১ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। মো. দিহানকে ১৫ দিন, লিটন ও মানিক ভান্ডারীকে ১ মাস, এবং সাকিলকে ৩ মাসের কারাদণ্ডসহ অর্থদণ্ড দেওয়া হয়। অন্যদিকে সোহেল ও রাছেলকে ৫ দিনের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া, পৌরসভা এলাকায় জনবিরোধ সৃষ্টি করার অভিযোগে আরিফ হোসেন (২৬) কে ৩৪ ধারায় গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। চান্দিনা থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button