‘আগের ডিসিকে আমরাই সরাইছি’ – বিএনপি প্রার্থীর মন্তব্যে তোলপাড়!

সম্প্রতি কুষ্টিয়ায় এক আলোচনা সভায় বিএনপি’র পরাজিত প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমীর একটি বক্তব্য জেলাজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তিনি দাবি করেন, ‘আগের জেলা প্রশাসককে আমরা ইচ্ছা করে বদলি করিয়ে দিয়েছি। কারণ, গভর্মেন্ট আমাদের।’ তার এই মন্তব্যে প্রশ্ন উঠেছে প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও।
সৈয়দ মেহেদী আহমেদ রুমি অভিযোগ করেন, নির্বাচন সুষ্ঠু হলে তিনি নিজেই এক লাখ ভোটের ব্যবধানে জয়ী হতেন। কিন্তু প্রশাসনের কিছু ‘গাদ্দার’ এবং নিজ দলের কিছু নেতার কারণে তিনি প্রায় পাঁচ হাজার ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন। তিনি নির্বাচনে ১ লাখ ৪০ হাজার ভোট পেয়েছেন বলেও দাবি করেন। রুমি আরও জানান, কুষ্টিয়ার তৎকালীন জেলা প্রশাসক ইকবাল হোসেন এবং কুমারখালী ও খোকসা উপজেলা প্রশাসন তার বিরুদ্ধে কাজ করেছে। তিনি এ বিষয়ে হাইকোর্টে মামলা করেছেন, যার শুনানি আগামী ২৪ জুন।
এই ঘটনা কুষ্টিয়ার রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্ন ও সমালোচনার জন্ম দিয়েছে।





