বিএনপি

শ্রমিক দলের নেতা কেন চান আওয়ামী লীগ নেতাকে চেয়ারম্যান? জানলে অবাক হবেন!

বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়ন ঘিরে রাজনৈতিক অঙ্গনে তোলপাড়। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেদারপুর ইউনিয়ন শাখার আহ্বায়ক জাহিদুল ইসলাম অপু তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে আওয়ামী লীগ নেতা ও কেদারপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. নুরে আলম বেপারীকে পুনরায় চেয়ারম্যান প্রার্থী হিসেবে দেখতে চেয়ে একটি পোস্ট করেন। এই পোস্টটি স্থানীয় রাজনীতিতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ঘটনার সূত্রপাত ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে করা একটি ফেসবুক পোস্ট থেকে। যেখানে নুরে আলম বেপারীর ছবি ব্যবহার করে ২ নম্বর কেদারপুর ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানানো হয়।

এ বিষয়ে বাবুগঞ্জ উপজেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিন্টু বলেন, এটি জাতীয়তাবাদী আদর্শের পরিপন্থী। তিনি আরও জানান, অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা শ্রমিক দলের সভাপতি ফরিদ হোসেন বলেন, কোনো পদধারী নেতা এ ধরনের মন্তব্য বা ফেসবুক পোস্ট করতে পারেন না, এটি দলীয় শৃঙ্খলার পরিপন্থী। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে, জাহিদুল ইসলাম অপুর সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে। বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের একাধিক নেতা এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন এবং দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। ঘটনাটি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button