খেলা

নিউজিল্যান্ড সিরিজে বড় পরিবর্তন আসছে না? যা বললেন প্রধান নির্বাচক!

আসন্ন নিউজিল্যান্ড সিরিজের জন্য জাতীয় দলের প্রস্তুতি জোরকদমে শুরু হয়েছে। আগামী ১৭ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য ৩৩ জন ক্রিকেটারকে নিয়ে জাতীয় দলের ক্যাম্পও চালু হয়েছে। তবে এই সিরিজ নিয়ে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা দেখছেন না জাতীয় দলের নির্বাচক হাসিবুল হোসেন শান্ত। তিনি মনে করেন, ‘উইনিং কম্বিনেশন’ ভাঙার কোনো কারণ নেই।

বিসিবি নির্বাচক হাসিবুল হোসেন শান্ত ‘আমার দেশ’-কে দেওয়া সাক্ষাৎকারে আসন্ন নিউজিল্যান্ড সিরিজ এবং নতুন নির্বাচক প্যানেল নিয়ে কথা বলেছেন। তিনি বলেন, “আমার মনে হয় না, নিউজিল্যান্ড সিরিজে পরিবর্তন আসবে। হয়তো এক-দুটি জায়গা নিয়ে চিন্তাভাবনা হতে পারে। তবে পরিবর্তন আসবে না বলেই আমার বিশ্বাস।” তিনি আরও জানান, নতুন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমনের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে বর্তমান ‘উইনিং কম্বিনেশন’ ধরে রাখার পক্ষেই তারা।

নতুন নির্বাচক প্যানেল নিয়ে শান্ত আশাবাদী। তিনি বলেন, “সব সময় তো চাওয়া থাকে সেরা দল বানানোর। এখন দল যেভাবে আছে, সেটার ধারাবাহিকতা ধরে রাখতে চাই।” এছাড়াও, খেলোয়াড় নির্বাচন নিয়ে পূর্বে অধিনায়ক লিটন দাসের মতো খেলোয়াড়দের অসন্তোষের বিষয়ে তিনি বলেন, নতুন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন এই বিষয়গুলো সামলাতে পারবেন বলে তিনি বিশ্বাস করেন।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button