হঠাৎ আবহাওয়ার ভয়ংকর পূর্বাভাস! ৪ জেলায় চরম সতর্কতা

আবহাওয়া অফিস ঢাকাসহ দেশের ৪টি অঞ্চলে তীব্র ঝড়ের পূর্বাভাস দিয়েছে। একইসাথে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কার কথাও জানানো হয়েছে। আকস্মিক এই সতর্কবার্তায় সংশ্লিষ্ট এলাকায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদপ্তর এই সতর্কবার্তা জারি করেছে। বার্তায় বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই সময় বজ্রসহ বৃষ্টিও হতে পারে। ফলে, এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অফিস আরও জানিয়েছে, আজ সন্ধ্যার পর দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। আগামী কয়েকদিন দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এই আকস্মিক আবহাওয়ার পরিবর্তনে জনজীবনে সতর্কতা প্রয়োজন। আগামী দিনগুলোতেও সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।





