ইরানের হঠাৎ সিদ্ধান্তে বিশ্বজুড়ে তোলপাড়, যা ঘটল হরমুজে!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, ইরান এই সপ্তাহে যুক্তরাষ্ট্রের ১০টি তেলবাহী ট্যাঙ্কারকে কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে পার হওয়ার অনুমতি দিয়েছে। বৃহস্পতিবার মন্ত্রিসভার এক বৈঠকে তিনি এই চাঞ্চল্যকর দাবি করেন।
ট্রাম্পের দাবি অনুসারে, এই ট্যাঙ্কারগুলো পাকিস্তানের পতাকাবাহী ছিল। তেহরানের এই পদক্ষেপকে তিনি যুক্তরাষ্ট্রের প্রতি একটি ‘উপহার’ হিসেবে উল্লেখ করেছেন। এর আগে ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন যে, ইরান তাকে মূল্যবান উপহার পাঠিয়েছে, যদিও এর বিস্তারিত তিনি জনসম্মুখে আনেননি। ইরান জানিয়েছে, তারা আলোচনার বিষয়ে আন্তরিক এবং সেটি প্রমাণ করতেই প্রথম দফায় ৮টি এবং পরে আরও ২টি, মোট ১০টি জাহাজ হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি দিয়েছে। এই সবগুলোই পাকিস্তানের পতাকাবাহী নৌযান ছিল।
ইরানের এই পদক্ষেপ যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্কে বরফ গলানোর ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তবে, এই ‘উপহার’ দুই দেশের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা কমাতে কতটা সফল হবে, তা নিয়ে এখনো সংশয় রয়ে গেছে।





