স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীর পাশে যা ঘটল: তোলপাড় দেশজুড়ে!

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১০টার পর তিনি জাতীয় প্যারেড গ্রাউন্ডে উপস্থিত হন। তার সঙ্গে ছিলেন কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মেয়ে প্যারেড মাঠে পৌঁছালে তাদের উষ্ণ অভ্যর্থনা জানান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং তিন বাহিনীর প্রধানরা। গ্যালারিতে বসে তারা কুচকাওয়াজ উপভোগ করেন। এই অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন দেশের রাষ্ট্রদূতসহ দেশি-বিদেশি অতিথিরা উপস্থিত ছিলেন। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মো. সাহাবুদ্দিনকে সম্মান জানিয়ে গার্ড অব অনার দেওয়া হয়। রাষ্ট্রপ্রধান একটি খোলা জিপে প্যারেড পরিদর্শন করেন, যেখানে তার সঙ্গী হিসেবে ছিলেন প্যারেড অধিনায়ক মেজর জেনারেল এসএম আসাদুল হক। পরে অভিবাদন মঞ্চে ফিরে তিনি স্বাধীনতা দিবসের কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন। এই দিনটি জাতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সাথে উদযাপন করছে এবং প্রধানমন্ত্রীর এই উপস্থিতি জাতীয় ঐক্য ও উদ্দীপনার প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।





