ঢাকা বিভাগ

স্বামীর গলায় ছুরি, তাঁর সামনেই স্ত্রীকে ধ”র্ষণ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বামীর গলায় ছুরি ঠেকিয়ে তাঁর সামনেই স্ত্রীকে দলবদ্ধ ধ”র্ষণের অভিযোগ উঠেছে। সোমবার ভোরে উপজেলার তারাবো পৌরসভায় এই ভয়াবহ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী নারী মামলা করলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, সোমবার ভোরে অভিযুক্ত আফজাল খান তার এক সহযোগীকে নিয়ে ওই নারীর বাসায় প্রবেশ করে। তারা প্রথমে ওই নারীর মুখ চেপে ধরে এবং গলায় ছুরি ঠেকিয়ে ভয়ভীতি দেখায়। তাঁর স্বামী এগিয়ে এলে তাঁকেও অস্ত্রের মুখে জিম্মি করা হয়। অভিযুক্তরা হুমকি দেয় যে, তাদের কথা না শুনলে ভুক্তভোগী নারী, তাঁর স্বামী এবং ঘুমন্ত শিশুসন্তানকে হত্যা করা হবে। এই চরম হুমকির মুখে স্বামীর গলায় ছুরি ধরে প্রথমে অজ্ঞাতনামা এক ব্যক্তি ও পরে আফজাল খান ওই নারীকে ধ”র্ষণ করে। ঘটনার পর তারা বাসা থেকে দুটি মুঠোফোনও নিয়ে যায়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন জনতা টাইমসকে জানান, এই ঘটনায় ধর্ষণের শিকার নারী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সোমবার সন্ধ্যায় মামলা করেছেন। এরপর পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে সোমবার রাতেই তারাবো পৌরসভার যাত্রামুড়া বৌবাজার এলাকা থেকে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া দুটি মুঠোফোনও উদ্ধার করা হয়েছে।

এমন বর্বরোচিত ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং দ্রুততম সময়ে ভুক্তভোগী বিচার পাবেন বলে আশা করছে জনতা। এই ঘটনা এলাকার সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button