মিসাইল দেখে দৌড়! ভাইরাল ইসরাইলি প্রেসিডেন্টের পলায়ন

উত্তর ইসরাইলের কিরিয়াত শমোনা শহরে এক সংবাদ সম্মেলনে বক্তৃতা শেষ করার পরই ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আতঙ্কিত হয়ে দৌড়ে পালিয়েছেন ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে গেছে।
গণহত্যাকারী ইসরাইল ও তার সহযোগী যুক্তরাষ্ট্র ইরানে যৌথভাবে আগ্রাসন চালানোর পর থেকেই আয়াতুল্লাহ মোজতবা খামেনির দেশ কঠোর পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। ইরানের এই পাল্টা হামলায় ইসরাইল প্রায় দিশাহারা হয়ে পড়েছে। এরই ধারাবাহিকতায় গত সোমবার (২৩ মার্চ) উত্তর ইসরাইলের কিরিয়াত শমোনা শহরে সংবাদ সম্মেলন করছিলেন ইসরাইলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ।
তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলা শেষ করার পরপরই ওই এলাকায় আঘাত হানে ইরানের একটি শক্তিশালী মিসাইল। অপ্রত্যাশিত এই হামলায় দৃশ্যত আতঙ্কিত হয়ে পড়েন প্রেসিডেন্ট হারজগ। তাকে সাংবাদিকদের ফেলে দৌড়ে পালাতে দেখা যায় এবং সঙ্গে থাকা নিরাপত্তাকর্মীরা দ্রুত তাকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যায়। এই ঘটনার ভিডিও ফুটেজ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
সংবাদ সম্মেলনে হারজগ সম্প্রতি বলেছিলেন, ইসরাইল গত বছরের যুদ্ধবিরতিতে ফিরে যেতে পারে না এবং লেবাননের ভেতরে তাদের ‘কৌশলগত গভীরতা’ নিশ্চিত করতে হবে। এর আগে ইরানের মিসাইলের আঘাতে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়ার পর থেকে তাকে প্রকাশ্যে দেখা যায় না। সেই সময় থেকে প্রেসিডেন্ট হারজগ ইরানের প্রতিশোধমূলক হামলায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলো মাঝে মাঝে পরিদর্শন করছেন। কিরিয়াত শমোনা শহরে তেমনই একটি সফর শেষে তিনি সংবাদ সম্মেলন করছিলেন যখন এই ঘটনা ঘটে।
এই ঘটনা ইরান-ইসরাইল সংঘাতের তীব্রতা আরও বাড়িয়ে দিয়েছে এবং ইসরাইলি নেতৃত্বের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে। সামনের দিনগুলোতে এই ঘটনার প্রভাব কী হবে, তা নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা চলছে।





