বিনোদন

সেন্সর জটিলতায় ঈদ মুক্তি তালিকা থেকে বাদ পড়লো বুবলীর ‘পিনিক’

ঈদুল ফিতরে মুক্তির প্রতীক্ষায় ছিল শবনম বুবলী ও আদর আজাদ অভিনীত ছবি ‘পিনিক’। তবে শেষ মুহূর্তে ছবিটি মুক্তি তালিকা থেকে বাদ পড়েছে। সেন্সর ছাড়পত্র নিয়ে জটিলতাই এই অপ্রত্যাশিত সিদ্ধান্তের কারণ।

ছবিটির মুক্তি ও পরিবেশনার দায়িত্বে থাকা পরিচালক সায়মন তারিক এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। গণমাধ্যমকে তিনি জানান, ২১ দিন আগে জমা দিলেও মাত্র চার দিন আগে হাতে পেয়েছেন সেন্সর ছাড়পত্র।

পরিচালক সায়মন তারিক অভিযোগ করেছেন, সেন্সর বোর্ডের চেয়ারম্যান তাদের সঙ্গে অপেশাদার আচরণ করেছেন। তার দাবি, ঈদের অন্যান্য সিনেমাগুলো দ্রুত ছাড়পত্র পেলেও ‘পিনিক’ আটকে রাখা হয়েছে। এতে তারা বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button