জাতীয়

পূর্ণিমার নতুন লুক: ‘আমি একদম নতুন এক মানুষ’

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নতুন লুক প্রকাশ করে ভক্তদের চমকে দিয়েছেন। দীর্ঘদিন ধরে অভিনয় থেকে কিছুটা দূরে থাকলেও, এই নতুন রূপে এসে তিনি নিজেকে ‘একদম নতুন এক মানুষ’ হিসেবে বর্ণনা করেছেন।

অভিনেত্রীর প্রকাশিত ছবিতে তার নতুন হেয়ার বোটক্স ট্রিটমেন্ট, সুন্দর হেয়ার কালার এবং স্টাইলিশ হেয়ার কাট স্পষ্ট দেখা গেছে। পূর্ণিমা নিজেই তার এই নতুন রূপে ভীষণ সন্তুষ্টি প্রকাশ করেছেন। ছবিতে দেখা গেছে, পরিপাটি সাজের সঙ্গে তার নতুন হেয়ারস্টাইল দারুণ মানিয়েছে। বিশেষ করে সফট লেয়ার কাট, চকচকে হেয়ার ফিনিশ এবং ব্রাউনিশ কালার টোন তার লুকে এনেছে এক ভিন্নমাত্রা।

শুধু সামনের দিক থেকে নয়, পেছনের দিক থেকেও তার চুলের ভলিউম ও স্টাইলিং নেটিজেনদের নজর কেড়েছে। হেয়ার বোটক্স ট্রিটমেন্টের মাধ্যমে চুলে এনেছেন মসৃণতা ও প্রাণবন্ত উজ্জ্বলতা। পাশাপাশি চোখে স্টাইলিশ ফ্রেমের চশমা এবং সাদামাটা কালো পোশাক তার সামগ্রিক লুকে যোগ করেছে এক পরিণত ও এলিগ্যান্ট ভাব।

পূর্ণিমার এই নতুন রূপে মুগ্ধ হয়েছেন তার অগণিত ভক্ত-অনুরাগী। সামাজিক মাধ্যমে শেয়ার করা ছবিগুলোর কমেন্ট বক্সে অনেকে তার সৌন্দর্য ও নতুন স্টাইলের প্রশংসা করে ভালোবাসা জানিয়েছেন। অভিনয় নিয়মিত না হলেও, পূর্ণিমা তার ব্যক্তিগত জীবন ও স্টাইল স্টেটমেন্টের মাধ্যমে বরাবরই আলোচনার কেন্দ্রে থাকেন। তার এই নতুন রূপ ভক্তদের মধ্যে নতুন আগ্রহ তৈরি করেছে এবং অনেকেই তার পর্দায় ফেরার অপেক্ষায় রয়েছেন।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button