খেলা

পড়াশোনা ছেড়ে ক্রিকেট, বিশ্ব রেকর্ড বুকে সূর্যকুমার

সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দিয়ে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন ভারতীয় ক্রিকেটার সূর্যকুমার যাদব। টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে তার সাফল্যের হার ৮২ শতাংশ, যা অন্তত ৫০ বা তার বেশি ম্যাচে নেতৃত্ব দেওয়া অধিনায়কদের মধ্যে সর্বোচ্চ।

শিক্ষাজীবনে তেমন সাফল্য না পেলেও, ক্রিকেটের দুনিয়ায় সূর্যকুমার যাদব নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। ৫০ বা তার বেশি টি-টোয়েন্টি ম্যাচে নেতৃত্ব দেওয়া ৩২ জন অধিনায়কের মধ্যে তিনি সাফল্যের শতকরা হারে শীর্ষে আছেন। তার ঠিক পরেই রয়েছেন আফগানিস্তানের সাবেক অধিনায়ক আসগার আফগান (৮১%) এবং ভারতের রোহিত শর্মা (৭৯.৮৩%)।

সূর্যকুমারের বাবা, ভাভা অ্যাটোমিক রিসার্চ সেন্টারের তড়িৎ প্রকৌশলী আশোক কুমার যাদব চেয়েছিলেন ছেলে পড়াশোনায় মনোযোগী হোক। তবে ছেলের ক্রিকেটের প্রতি অদম্য আগ্রহ দেখে পরিবার শেষ পর্যন্ত তাকে পূর্ণ সমর্থন দেয়। পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে সূর্যকুমার বলেন, ‘পড়াশোনায় যেসব নম্বরের জন্য আমি চেষ্টা করতাম, ক্রিকেটে তা এখন অর্জন করতে পারছি। তবে পরিসংখ্যানকে আমি খুব গুরুত্ব দেই না, কারণ আমি চাই সব ম্যাচই জিততে।’ পরিবারের সমর্থন প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার পরিবার শুরুতে চেষ্টা করেছিল আমাকে শিক্ষিত করার, কিন্তু পরে তারা বুঝে যান, আমাকে আটকে রাখা যাবে না। তারা বলেছিল- তুমি খেলা চালিয়ে যাও, আমরা তোমার পাশে আছি।’

পরিবার ও সমর্থকদের প্রত্যাশা, সূর্যকুমারের এই ধারাবাহিক ফর্ম ও পারফরম্যান্স বজায় থাকলে ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরাদের একজন হিসেবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button