জাতীয়

শবে কদর আজ: এক রাতে হাজার মাসের সমান পুণ্য!

পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর আজ। সূর্যাস্তের পর থেকেই শুরু হচ্ছে এই মহিমান্বিত রজনী, যা মুসলিম উম্মাহর কাছে হাজার মাসের চেয়েও উত্তম ও তাৎপর্যপূর্ণ। এ রাতে মানবজাতির হেদায়েতের জন্য মহান আল্লাহ তায়ালা পবিত্র কোরআন নাজিল করেন বলে বিশ্বাস করা হয়।

শবে কদর উপলক্ষ্যে দেশজুড়ে ধর্মপ্রাণ মুসলমানরা বাড়তি ধর্মীয় অনুশীলন ও ইবাদত-বন্দেগিতে মশগুল থাকেন। সারাদেশের মসজিদগুলোতে তারাবিহ নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির-আযকার ও দোয়ায় অংশ নিচ্ছেন মুসল্লিরা। অনেকে নফল নামাজ আদায় করছেন এবং দীর্ঘ সময় ধরে কোরআন তেলাওয়াত ও তসবিহ-তাহলিলে মগ্ন থাকছেন। আল্লাহর রহমত, মাগফেরাত ও নাজাত লাভের আশায় বিশেষ মোনাজাতে সামিল হন তারা।

পবিত্র এই রাতে নিজেদের অতীতের ভুলত্রুটি ও গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করা হয়। একইসাথে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে মহান আল্লাহর কাছে বিশেষ দোয়া নিবেদন করা হচ্ছে। এই মহিমান্বিত রজনীর মাধ্যমে ধর্মপ্রাণ মুসলমানরা আত্মিক পরিশুদ্ধি ও আল্লাহ তা’আলার নৈকট্য লাভের প্রত্যাশা করছেন।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button