আন্তর্জাতিক

ইরাকে মার্কিন বিমান বিধ্বস্ত: দায় স্বীকার, অস্বীকার আমেরিকার

ইরাকের পশ্চিমাঞ্চলে একটি মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এই ঘটনার দায় স্বীকার করেছে ইরান-সমর্থিত সশস্ত্র জোট ‘ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক’। তবে মার্কিন সামরিক বাহিনী গোষ্ঠীটির এই দাবি জোরালোভাবে প্রত্যাখ্যান করেছে।

আল জাজিরার লাইভ প্রতিবেদন অনুযায়ী, ‘ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক’ তাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে একটি বিবৃতিতে জানিয়েছে যে, তাদের যোদ্ধারা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে একটি মার্কিন কেসি-১৩৫ রিফুয়েলিং বিমান লক্ষ্য করে হামলা চালায়। এতে বিমানটি ভূপাতিত হয় বলে তারা দাবি করেছে।

অন্যদিকে, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বৃহস্পতিবার এক বিবৃতিতে এই দাবি সম্পূর্ণ অস্বীকার করেছে। সেন্টকমের তথ্যমতে, এই ঘটনায় দুটি মার্কিন বিমান জড়িত ছিল এবং ঘটনাটি ‘বন্ধুত্বপূর্ণ আকাশসীমায়’ ঘটেছে। তাদের বক্তব্য অনুসারে, একটি বিমান ইরাকের পশ্চিমাঞ্চলে বিধ্বস্ত হলেও অন্য বিমানটি নিরাপদে ইসরায়েলে অবতরণ করেছে। সেন্টকম আরও জোর দিয়ে বলেছে, ‘এই দুর্ঘটনা শত্রুপক্ষের হামলা বা মিত্রপক্ষের গুলিবর্ষণের কারণে ঘটেনি।’

মার্কিন বিমান বিধ্বস্তের কারণ এবং এর দায় নিয়ে এমন ভিন্ন ভিন্ন বক্তব্য ইরাকসহ মধ্যপ্রাচ্যের আঞ্চলিক উত্তেজনাকে আরও বাড়াচ্ছে। বিমান বিধ্বস্তের প্রকৃত কারণ এবং এর পেছনের রহস্য উন্মোচন হওয়া পর্যন্ত আন্তর্জাতিক মহলে উদ্বেগ ও অপেক্ষা থাকবে।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button