শেষ দশকে ইতিকাফ: নামাজে দাঁড়িয়েই পৃথিবী ছাড়লেন প্রবীণ

কুমিল্লার বুড়িচং উপজেলায় মসজিদে ইতিকাফে থাকা অবস্থায় নামাজরত অবস্থায় মারা গেছেন হারুনুর রশিদ (৮০) নামের এক বৃদ্ধ মুসল্লি। বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের সাদকপুর কেন্দ্রীয় জামে মসজিদে এ ঘটনা ঘটে।
মৃত হারুনুর রশিদ সাদকপুর মাস্টার বাড়ির বাসিন্দা এবং তিনি পুলিশের অবসরপ্রাপ্ত সদস্য ছিলেন। মাহে রমজানের শেষ দশকে নাজাতের উদ্দেশ্যে তিনি সাদকপুর কেন্দ্রীয় জামে মসজিদে ইতিকাফে ছিলেন। মসজিদের ইমাম হাফেজ আবুল খায়ের জানান, বৃহস্পতিবার রাতে এশার নামাজ আদায়ের সময় দুই রাকাত সুন্নত শেষ করার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং মসজিদের ভেতরেই তার মৃত্যু হয়।
নিহতের বড় মেয়ের জামাতা কাজী মো. সেফাউল করিম বলেন, ইতিকাফ অবস্থায় এশার নামাজ পড়ার সময় তিনি মৃত্যুবরণ করেন। ধর্মপ্রাণ এই মুসল্লির এমন আকস্মিক ও শান্তিপূর্ণ মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। এলাকার সাধারণ মানুষ তার দীর্ঘ জীবন ও ধর্মীয় নিষ্ঠার কথা স্মরণ করে এই মৃত্যুকে অত্যন্ত পবিত্র বলে মন্তব্য করছ





