আন্তর্জাতিক

লেবানন সীমান্তে হামলা, আহত ৮ ইসরায়েলি সেনা

লেবানন সীমান্তের কাছে একটি ইসরায়েলি সামরিক ঘাঁটিতে অতর্কিত হামলা চালিয়েছে ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠী। এতে অন্তত আটজন ইসরায়েলি সেনা আহত হয়েছেন, যাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, আহতদের মধ্যে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মতরিচের ছেলেও রয়েছেন। বিস্ফোরণের শার্পনেল তার শরীরে ঢুকে লিভার বা কলিজা ছিন্নভিন্ন হয়ে গেছে বলে জানিয়েছেন স্মতরিচ। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে এবং চিকিৎসা চলছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে স্মতরিচ জানান, সীমান্ত এলাকায় অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে মর্টার শেল নিক্ষেপ করা হয়েছিল। হামলার ঘটনায় আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

এই বিভাগের আরও

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button