জাতীয় মানসিক হাসপাতাল পরিদর্শনে মন্ত্রী; অব্যবস্থাপনায় ক্ষোভ

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত রোববার (৮ মার্চ) সকালে রাজধানীর জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতাল আকস্মিকভাবে পরিদর্শন করেছেন। পরিদর্শনের সময় হাসপাতালের ভেতরের অব্যবস্থাপনা ও নোংরা চিত্র দেখে তারা ক্ষোভ প্রকাশ করেন।
পরিদর্শনে গিয়ে মন্ত্রী দেখেন, হাসপাতালের বিছানাপত্র নোংরা, শয্যায় তেলাপোকা ও ছারপোকার উপদ্রব। এছাড়াও, পুরো হাসপাতাল জুড়ে অস্বাস্থ্যকর পরিবেশ বিরাজ করছে। স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এ সময় বলেন, “এখানে যিনি সরকারের কাছে দায়বদ্ধ আছেন, তিনি তার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছেন না।” তিনি আরও যোগ করেন, অন্য সব হাসপাতালের চেয়ে মানসিক হাসপাতালকে আরও বেশি মানবিক হওয়া প্রয়োজন।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, দেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতালে নেতৃত্ব সংকট এবং ব্যাপক অব্যবস্থাপনা রয়েছে। মানসিক স্বাস্থ্য সেবা যেখানে অত্যন্ত সংবেদনশীল, সেখানে এমন অপরিচ্ছন্ন ও অব্যবস্থাপনা রোগীদের সুস্থতার পথে বড় বাধা তৈরি করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তবে, মন্ত্রী মো. সাখাওয়াত হোসেন দ্রুত এসব সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। হাসপাতালের পরিবেশ উন্নত করে রোগীদের জন্য মানবিক ও স্বাস্থ্যকর সেবা নিশ্চিত করার জন্য দ্রুত পদক্ষেপের অপেক্ষায় রয়েছে সাধারণ মানুষ ও রোগীর স্বজনর





